Header Ads

Header ADS

হরমোন গুরুত্বপূর্ণ, তাই সচেতন হোন: হরমোন দিবসে করণীয় ও সচেতনতা



শরীরের সঠিক কাজকর্ম চালিয়ে রাখতে হরমোনের ভূমিকা অপরিহার্য। হরমোন ভারসাম্যহীনতা রোধে খাদ্যাভ্যাস, ঘুম ও ব্যায়ামের গুরুত্ব অপরিসীম।


হরমোনের কাজ


 হরমোন কী এবং কেন গুরুত্বপূর্ণ?

হরমোন হলো শরীরের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের রাসায়নিক পদার্থ, যা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে গিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে।

গুরুত্বপূর্ণ হরমোন:

  • ইনসুলিন

  • থাইরয়েড হরমোন

  • কর্টিসোল

  • সেক্স হরমোন

  • মেলাটোনিন


 
হরমোনের কাজ

হরমোন ভারসাম্যহীনতায় যেসব রোগ হতে পারে

  •  ডায়াবেটিস

  •  থাইরয়েড সমস্যা

  •  বন্ধ্যত্ব

  •  স্থূলতা মানসিক অস্থিরতা ও বিকাশগত সমস্যা

কারণ: জিনগত সমস্যা, অটোইমিউন রোগ, তবে আধুনিক যুগে জীবনধারা ও খাদ্যাভ্যাসই প্রধান কারণ


 হরমোনের কাজ কী?

 শারীরিক বৃদ্ধি ও বিকাশ
 বিপাকক্রিয়া ও ওজন নিয়ন্ত্রণ
 প্রজনন ও যৌনক্ষমতা
 মানসিক স্থিতি ও মেজাজ
 ঘুমের ছন্দ বজায় রাখা


 হরমোন ভারসাম্য রক্ষায় করণীয়

 ১. সুষম খাদ্য গ্রহণ করুন

  • ছয়টি পুষ্টি উপাদান সঠিক পরিমাণে খেতে হবে

  • ভিটামিন D, আয়োডিন, ক্যালসিয়াম– হরমোনের কার্যকারিতায় ভূমিকা রাখে

 ২. নিয়মিত ব্যায়াম করুন

  • বিপাক বাড়ায়

  • ইনসুলিন সেনসিটিভিটি ঠিক রাখে

  • হরমোন নিঃসরণকে সঠিক রাখে

 ৩. ঘুম অপরিহার্য

  • দিনে অন্তত ৭ ঘণ্টা ঘুম

  • মেলাটোনিন হরমোন ঘুমের ছন্দ ঠিক রাখে

  • ঘুমহীনতায় কর্টিসোল ও অন্যান্য হরমোন ভারস্যম্য হারায়

 ৪. রাসায়নিক থেকে দূরে থাকুন

  • প্লাস্টিক, পেস্টিসাইড, প্রসেসড ফুড – এদের কারণে হরমোন ডিসরাপশন হয়

  • গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হতে পারে

 ৫. ভ্রান্ত চিকিৎসা নয়, বৈজ্ঞানিক চিকিৎসা নিন

  • স্থূলতা, বন্ধ্যত্ব, ডায়াবেটিসের মতো রোগে সঠিক হরমোন টেস্ট ও চিকিৎসা নিতে হবে

  • বিকল্প চিকিৎসায় বা অপচিকিৎসায় না গিয়ে এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন


 হরমোন শুধু প্রজনন নয়, বরং জীবন চালনার প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ।
 সঠিক জীবনাচরণই হরমোন ভারসাম্য রক্ষার মূল চাবিকাঠি।
এবারের হরমোন দিবসে প্রতিজ্ঞা করুন—জানবো, সচেতন হবো, স্বাস্থ্য সচেতন জীবন বেছে নেবো।


📚 তথ্যসূত্র (References):

  1. Guyton & Hall Textbook of Medical Physiology, 14th Edition

  2. Mayo Clinic: Hormonal Imbalance
    Link: https://www.mayoclinic.org

  3. NIH – National Institute of Diabetes and Digestive and Kidney Diseases
    Link: https://www.niddk.nih.gov

  4. WHO – World Health Organization: Endocrine Disruptors
    Link: https://www.who.int


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.